মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কয়েক মিনিটের ব্যায়ামে মাসে ওজন কমবে ৫ কেজি

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে
কয়েক মিনিটের ব্যায়ামে মাসে ওজন কমবে ৫ কেজি

প্রতিদিন যদি মাত্র ৫ মিনিট ব্যায়ামের জন্য সময় দেন তাহলে শরীর সুস্থ থাকার পাশাপাশি মাসে অন্তত ৫ কেজি ওজন কমতে পারে। আর যদি যদি দিনে অন্তত দুইবার এমনটি করতে পারেন তাহলে তা শরীরে আরও ভালো প্রভাব ফেলবে।

চলুন দেখে নেই যেসব ব্যায়ামে সহজেই আপনার ওজন কমবে:

জাম্পিং জ্যাকস

পা ফাঁক করে দাঁড়ান। হাত দু’টি উপরের দিকে তুলে রাখুন। এর পর লাফিয়ে পা জোড়া করুন। এরপর ফের পা ফাঁক করুন। ক্রমাগত এটিই করুন প্রায় ১৫ বার।

​লানজেস

কোমরের উপর হাত রেখে দাঁড়ান। ডান পা স্ট্রেচ করে বেন্ড হয়ে বসুন। আবার উঠে দাঁড়িয়ে বাঁ পায়ে একই জিনিস করুন। প্রতিটি পায়ের জন্য ৮ বার করে করুন।

৩০ সেকেন্ড স্পট রানিং

সোজা হয়ে দাঁড়িয়ে জগিং শুরু করুন। টো এর উপর লাফিয়ে হিল দিয়ে মাটিতে দাঁড়ান। এই ওয়ার্ম-আপ করুন ৩০ থেকে ৪৫ সেকেন্ড।

​স্কোয়াট

সোজা হয়ে দাঁড়ান। দু’টি পা একটু দূরত্বে রাখুন। হাত দুটি সামনের দিকে বাড়িয়ে দিন। পিছনদিক সোজা রেখে পুরোটা বসবেন না। হাঁটুতে জোর দিয়ে ওঠবোস করুন। যখন হাঁটুতে খুব ব্যথা শুরু হয়ে যাবে তখন রিল্যাক্স করুন। ফের এক রাউন্ড করুন। মোট ১২ বার করার চেষ্টা করুন।

পুশ-আপস

মাটিতে শুয়ে পড়ুন। এবার টো ও হাতের উপর ভর দিয়ে শরীরটিকে মাটি থেকে তোলার চেষ্টা করুন। কনুই ভাঙলে চলবে না। মাটিতে শরীরকে টেনে রেখে ফের উপরের দিকে তুলুন। অন্তত ১০ বার করার চেষ্টা করুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com