মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত। এমনটা নিশ্চিত করেছেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) শোলাকিয়া ঈদগাহ কমিটির জরুরি ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে। শোলা‌কিয়া ঈদগাহ ক‌মি‌টির সভাপ‌তি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনাভাইরাস সংক্রমণের কথা চিন্তা করে ঈদগাহ ময়দানে এবারের ঈদুল আজহার জামাত না করার সিদ্ধান্ত হয়।
এবারও মসজিদে ঈদুল আজহার জামাত বড় পরিসরে না করার কথা জানিয়ে তিনি বলেন, শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। বহুতল আবাসিক ভবনের ছাদে সবাই মিলে জামাত করতে সে বিষয়ে আমরা উদ্বুদ্ধ করছি।
করোনা মহামারির কারণে গত ঈদুল ফিতরেও এ মা‌ঠে নামাজ  হয়নি।

জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এ মাঠে ঈদের জামাতে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’।  পরে সে‌টি শোলাকিয়া নামে পরিচিতি পায়। প্রায় আড়াইশ বছ‌রের প্রাচীন শোলা‌কিয়া ঈদগাহ ময়দা‌নে এবার ১৯৩তম ঈদ-উল-আজহার জামাত অনু‌ষ্ঠিত হওয়ার কথা ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com