রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ব্রহ্মপুত্র নদে ডুবে জুনায়েদ (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহে ওয়া……………….রাজেউন।

শুক্রবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরচাড়ালবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই গ্রামের মরিশাস প্রবাসী জুয়েল মিয়ার ছেলে। সে ভাওয়ালের বকুলতলাগ্রামে নানার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় হাফেজি বিভাগে পড়াশোনা করতো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুনায়েদের চাচা নজরুল ইসলাম একটি ষাড়কে গোসল করাতে ব্রহ্মপুত্র নদে নিয়ে যায়। এসময় জুনায়েদও তাঁর সঙ্গে নদে যায়। নদে গিয়ে ষাড়টিকে গোসল করাতে থাকেন চাচা। তখন পাশেই দাঁড়িয়ে ছিলো জুনায়েদ। এক পর্যায়ে নজরুলের অগোচরে পানিতে ডুবে যায় সে। ভাতিজাকে পাশে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন নজরুল। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নদের তলদেশ থেকে জুনায়েদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com