মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জামালপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
তাড়াইলে গর্ভবতী নারীর ফাঁস লেগে মৃত্যু 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নুরানী আক্তার (২০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার গোয়ালগাও মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুরানী আক্তার বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাও মধ্যপাড়া গ্রামের নুরনবী মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের স্বামী সোলাইমান হোসেনের বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন নুরানী আক্তার। রবিবার সকালে নুরানী আক্তারের লাশ বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com