মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কোরবানি নিয়ে ‘ফেসবুকে’ কটুক্তি, শিক্ষক গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে
কোরবানি নিয়ে ‘ফেসবুকে’ কটুক্তি, শিক্ষক গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জে পশু কোরবানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে পবিত্র কুমার রায় (৫০) নামের এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে তাকে আটক করা হয়। আটক পবিত্র কুমার রায় (৫০) মদাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালুক শাখাতী কুমারটারী গ্রামের বাসিন্দা ও উপজেলার তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) পশু কোরবানি নিয়ে বিরূপ মন্তব্য করে প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পোস্টটি তিনি রিমুভ করে দিয়ে ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়ে।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ওই শিক্ষককে গ্রেফতারে দাবিতে উপজেলার তালুক শাখাতী এলাকায় বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। পরে কালীগঞ্জ থানা পুলিশ ওই শিক্ষকে গ্রেফতারে আশ্বাস দিলে তারা মিছিল বন্ধ করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ওই প্রধান শিক্ষককে আটক করে শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com