মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সৈয়দপুরে ওসিকে পিটিয়ে ব্যবসায়ীর দুই পুত্র জেলে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
সৈয়দপুরে ওসিকে পিটিয়ে ব্যবসায়ীর দুই পুত্র জেলে

নীলফামারীর সৈয়দপুরে থানার ওসিকে পেটানোর ঘটনায় ব্যবসায়ীর দুই পুত্রকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। আটক দুই ভাই হলেন- আতিফ (২৪) ও আতিক (২৬)। তারা শহরের ধনাঢ্য ব্যবসায়ী বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসেনের ছেলে। এ ব্যাপারে শনিবার থানায় মামলা করেছেন দারোগা রেজাউল করিম। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, লকডাউনের প্রথম দিন শুক্রবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে প্রাইভেটকার চালাচ্ছিলেন ওই দুই ভাই। এ অবস্থায় বিমানবন্দর সড়ক থেকে পুলিশ তাদের আটক করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানেই তাদের জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করে পালাতে চেষ্টা করে।

পরে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে ওসি (তদন্ত) আতাউর রহমান তাদের আটক করে নেসকো অফিসের সামনে। এ সময় তারা ফিল্মি কায়দায় পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। আহত করে ওসি আতাউর রহমানকে। এমন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

এরপর তাদের থানা থেকে ছাড়াতে শুরু হয় প্রভাবশালী সরকারি দলের নেতাদের তদবির। কিন্তু মিডিয়াকর্মীদের চাপে কোনো তদবির কাজে আসেনি। অবশেষে মধ্যরাত পেরিয়ে প্রায় ২টায় থানায় মামলা হয়। অভিযোগ রয়েছে বখাটে ওই দুই যুবক বাবার অবৈধ টাকা আর যুবলীগের এক নেতার মদতে সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত। জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (জেনারেল) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম জানান, জরিমানার টাকা না দিয়ে তারা পালাতে চেষ্টা করে। এ সময় আমার সঙ্গে থাকা পুলিশ ধাওয়া দিয়ে আটক করে তাদের। এ ব্যাপারে নিয়মিত মামলা হয়েছে। তাদের পাঠানো হয়েছে জেলহাজতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com