মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কভার্ডভ্যানের ধাক্কায় কুমিল্লায় ৩ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে
কভার্ডভ্যানের ধাক্কায় কুমিল্লায় ৩ জনের প্রাণহানি

কুমিল্লার চান্দিনায় বালু বোঝাই ট্রাক্টরে কভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন তিনজন৷ ট্রাক্টরে শ্রমিকেরা বালু ওঠানোর সময় ঢাকাগামী কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা দেয়৷ খবর ডয়চে ভেলে’র।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক জিয়াউল হক চৌধুরী৷

নিহতরা হলেন, বালু শ্রমিক নূরুল ইসলাম, ফয়জার রহমান ও কভার্ড ভ্যানের চালক লিটন৷ নূরুল ইসলাম চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে আর ফয়জার রংপুরের আবদুল খালেকের ছেলে৷

পুলিশ পরিদর্শক জিয়াউল হক বলেন, “সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে শ্রমিকরা বালু উঠাচ্ছিল৷এসময় ঢাকাগামী কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা দিয়ে উল্টে যায়৷ ঘটনাস্থলেই বালু শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়৷ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় কভার্ড ভ্যান চালকের৷ ”

চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধারকাজ চালায়৷ দুর্ঘটনায় আহত ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com