মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছাত্রলীগ নেতার কবজি কেটে নিল প্রতিপক্ষ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
ছাত্রলীগ নেতার কবজি কেটে নিল প্রতিপক্ষ

পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুলকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের কবজি কেটে নিয়েছে তার প্রতিপক্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রাত ৯টায় তেগাছিয়া বাজারের কাছে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলা-পাল্টা হামলায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হান আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরণ করেন।

গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, গতকাল রাত ৯টার দিকে তিনি তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে সেখানে উপস্থিত ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। কুপিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে। এ ছাড়া তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।

পরে রাকিবুলের সমর্থকরাও তরিকুল ও রায়হানের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com