রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ার কেজি মতি জেলহাজতে মারা গেছেন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ার কেজি মতি জেলহাজতে মারা গেছেন

শামসুল মুসলিমীন ওরফে কেজি মতি (৫৫)নামে এক হাজতি মারা গেছেন। তিনি আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। শামসুল মুসলিমীন মতি পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের মৃত হারুন অর রশীদের ছেলে। তিনি বড় ভাইকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি হয়ে ২০১৯সালের ২৪আগস্ট থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতবাস করছিলেন।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো.বজলুর রশীদ জানান, হাজতি শামসুল মুসলিমীন বেশ কিছুদিন ধরে শ^াসকষ্টে ভুগছিলেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৮জুলাই তাঁকে কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায় যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চারদিন চিকিৎসার পর সুস্থ হলে ৩১জুলাই সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে তাঁকে কারাগারে নিয়ে আসা হয়। কারাগারে আনার পর মতিকে কারা হাসপাতালের আইসোলেশন কক্ষে রাখা হয়। আজ সোমবার ভোর ৪টা ২০মিনিটের দিকে তিনি অস্বস্থিবোধ করছেন বলে জানান। পরে চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, তাঁর মৃত্যুর বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই আলী আসগর মোস্তফা মুকুল (৬২)এর সঙ্গে শামসুল মুসলিমীন মতির বিরোধ চলছিল। এর জেরে ২০১৯ সালের ২১আগস্ট বুধবার ভোরে আলী আসগর মোস্তফা মুকুলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন শামসুল মুসলিমীন মতি। এতে ঘটনাস্থলেই মুকুল মারা যান।

 

এ ঘটনায় নিহতের মেয়ে তাসলিমা বেগম রীতা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় শামসুল মুসলিমীন মতিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পাকুন্দিয়া থানা পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com