শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জের নিকলিতে ১০০টি পরিবারে এনজিও সংস্থা পপি’র খাদ্য সামগ্রী বিতরণ

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলিতে ১০০টি পরিবারে এনজিও সংস্থা পপি’র খাদ্য সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের নিকলিতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় দুইটি ইউনিয়নের ১০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)।

বুধবার কিশোরগঞ্জর জেলার নিকলি উপজেলা হল রুমে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা শেষে পূবালী ব্যাংকের সহযোগিতায় পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর নিকলি উপজেলার কারপাশা ও দামপাড়া ইউনিয়নের ১০০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিকলি উপজেলা চেয়ারম্যান রুহুল রুহুল কুদ্দুস ভূঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসসাদিক জামান, ভাইস চেয়ারম্যান (মহিলা) রেজিয়া আক্তার, পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর কিশোরগঞ্জ অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার মো: শাহ আলম, নিকলি উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: জহিরুল ইসলাম, নিকলি উপজেলা কো-অর্ডিনেটর (রিকল) মো: ফেরদৌস আলম, নিকলি জোনের এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো: খলিলুর রহমান, পপি’র নিকলি শাখা ম্যানেজার মো: জিল্লুর রহমান, নিকলি উপজেলার দামপাড়া শাখা ম্যানেজার রাজীব ‍চন্দ্র সাহা, কারপাশা ইউনিয়ন শাখা ম্যানেজার সুমন চন্দ্র দাস’সহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, তৈল ১ কেজি, লবণ ১ কেজি, ডিটারজেন ১ প্যাকেট, সাবান ১টি ও ১টি করে মাস্ক।

পপি’র কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে ১০টি জেলায় (কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, রংপুর, লালমনিরহাট, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ) মোট ২ হাজার পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com