শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে সক্রিয় চোর চক্রের ১ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে সক্রিয় চোর চক্রের ১ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত কিছুদিন যাবৎ চোরদের আনাগোনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া, প্রতিদিনই কোনো না কোনো চুরির ঘটনা ঘটেই চলছিলো। সর্বশেষ গত দুই দিনে দুইটি মোটরসাইকেল চুরি সহ গত একমাসে মোবাইল চুরি সহ অর্ধশতাধিক চুরির ঘটনায় সাধারণ মানুষ যখন চরম আতঙ্কে দিন যাপন করছে, ঠিক তখনই সক্রিয় চোর চক্রের একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় কুলিয়ারচর থানা পুলিশ।

গ্রেফতারকৃত রেজাউল করিম সম্রাট (২৪) নিকলী থানার হিলচিয়া, দৌলতপুরের গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে। সে সেনাবাহিনীতে ৪ বছর কর্মরত ছিলো বলে জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে কুলিয়ারচর জামতলী মোড় থেকে স্থানীয়দের সহযোগিতায় উক্ত চোরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে, কুলিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মিজানুর রহমান, এসআই মো: ফকরুল হাসান ফারুক, এসআই সাদ্দাম মোল্লার নেতৃত্বে সঙ্গী ফোর্স নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান পরিচালনা করে। এতে কুলিয়ারচর পৌর এলাকার ৯নং ওয়ার্ড এমরান মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি এমকেএম সুলতান মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে ৪৫৭/৩৮০ ধারায় মামলা রজু পূর্বক ৫ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যাহার মামলা নং ০৪, তারিখ- ১১/০৮/২০২১ ইং।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com