রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে
ভৈরবে ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাজার তদারকি ও ভেজাল বিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার কমলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর রুহুল আমিন এবং ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, শনিবার বিকেলে উপজেলার কমলপুর এলাকায় বাজার তদারকি ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ লবণের ব্যবহার, নিষিদ্ধ রঙের ব্যবহার, কেক প্রস্তুতে অনুমোদনহীন পণ্যের ব্যবহার, অনুমোদনহীন গুঁড়া দুধ এর ব্যবহার,  মোড়কজাতহীন অবস্থায় মধু, তেল এবং আমদানিকারক ও বিএসটিআই এর সিল ব্যতীত পণ্য সামগ্রী পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জান্নাত বেকারিকে ৫০ হাজার টাকা, বন্ধন বেকারিকে ১৫ হাজার টাকা ও ইয়াকিন শপকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয় এবং হ্যান্ডমাইকের সাহায্যে প্রচারণা চালানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com