শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

জাতীয় শোক দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগস্টে সকল শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, আইন বিভাগের প্রভাষক ফয়জুল কবীর রুমি, ইংরেজী বিভাগের প্রভাষক মাহবুবা প্রুমখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেলসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আল মুরসালিন সম্রাট।

আলোচনা সভায় ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মর মাগফেরাত কামনা ও তাঁদের জীবনীর উপর বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com