মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, ৭ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, ৭ জনের প্রাণহানি

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে শিশুসহ ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিনভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডোবায় পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার পর দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন- কক্সবাজারের প্রদীপের মা রানী রুদ্র (৬০), স্ত্রী পূর্ণিমা (৩৫), তার ৩ বছরের সন্তান বেবী, চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীর খিলের রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫০), তার স্ত্রী মধুমিতা (৪৫), পথচারী চকরিয়াস্থ ফাসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাতেমা বেগম। নিহত একজনে পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি ১০/১২ জন যাত্রী নিয়ে চকরিয়ার দিকে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়াস্থ গ্রিনবেলী কমিউনিটি সেন্টারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি পুকুরে পড়ে যায়। এতে ৭ জন নিহত হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গুরুতর আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাইক্রোবাসটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com