মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

দিনাজপুরের সদর ও চিরিরবন্দর উপজেলায় সোমবার (২৩ আগস্ট) পৃথক বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে।

বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার নিউটাউন রেলঘুন্টি এলাকায় টিনশেডে বসে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে চার কিশোরের মৃত্যু হয়।

দুপুরে চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন যুবক মারা যায়। পৃথক বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন মোহাম্মদ কুদ্দুস আলী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কিছু সংখ্যক যুবক ও কিশোর রেলঘুন্টি এলাকায় পুকুরপাড়ে মোবাইলে গেম খেলার সময় বৃষ্টি শুরু হলে তারা পাশের টিনশেডে আশ্রয় নেয়। পরে ওই টিনশেডের ওপর বজ্রপাত হয়। এতে স্থানীয় সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২) ঘটনাস্থলে মারা যায়।

এ সময় তিন কিশোর আহত হয়। তারা হলেন, বাবলুর ছেলে আটিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)। দিনাজপুর কোতয়ালি থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন চার কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গ্রামের গুড়িয়া পাড়ায় পুকুরে মাছ ধরার সময় স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২) বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।

বিয়ষটি নিশ্চিত করেছেন আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com