শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

শেষ হলো প্রধান শিক্ষকদের ৫ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ কর্মশালা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে
শেষ হলো প্রধানশিক্ষকদের ৫ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে “কোভিড-১৯ এর কারণে অফিস ব্যবস্থাপনা ও অনলাইন ক্লাশ বাস্তবায়নের নিমিত্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের আইসিটি বিষয়ক দক্ষতাবৃদ্ধিকরণ পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ২টায় কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় আইএলসি ল্যাবে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির বাস্তবায়নে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা জাইকা সমন্বয়কারী রোজী পারভীন, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক ।

এসময়, তিন জন প্রশিক্ষক ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং উপজেলা পরিষদের সিএ ওবায়দুল্লাহ সুজন উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com