মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চাচার বিরুদ্ধে কিশোরীর ভয়ঙ্কর অভিযোগ!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
চাচার বিরুদ্ধে কিশোরীর ভয়ঙ্কর অভিযোগ!

সাভারে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

এজাহার সূত্র ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী শিক্ষার্থী নায়ারণগঞ্জ এলাকায় নানার বাড়িতে থেকে সেখানকার একটি স্কুলে পড়াশুনা করে। স্কুল বন্ধ থাকায় সম্প্রতি সে নিজ বাড়িতে আসে। পরে ওই কিশোরীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ৫ আগস্ট থেকে ধর্ষণ করে আসছিল আপন চাচা (২৫)।

একপর্যায়ে ওই কিশোরী শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি সে তার বাবা-মাকে জানায়। পরে তার বাবা অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মামলা দায়েরের আগেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com