মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে পপি সংস্থার ভাসমান স্কুলে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৪৫ বার পড়া হয়েছে
১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে ভাসমান স্কুলে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতিরচর ইউনিয়নে পপি সংস্থার (পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন) ভাসমান স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে ভাসমান স্কুলে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

পপি’র ভাসমান স্কুলের বিশেষ উপদেষ্টা ও ছাতিরচরের সাবেক ইউপি সদস্য মো: তালেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপি’র কিশোরগঞ্জ অঞ্চলের কর্মসূচী ব্যবস্থাপক মো: শাহ আলম।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ছাতিরচর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো: আমিনুল ইসলাম, পপি ভাসমান দু’টি স্কুলের সভাপতি মো: জসিম উদ্দিন ও সেলিম চৌধুরী, পপি নিকলী অঞ্চলের সহকারি কর্মসূচী ব্যবস্থাপক মো: খলিলুর রহমান, পপি নিকলির শাখা ব্যবস্থাপক মো: জিল্লু রহমান এবং পপি হিলচিয়া শাখা ব্যবস্থাপক জহর লাল চন্দ্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- ছাতিরচর ভাসমান স্কুলের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: জহিরুল ইসলাম।

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে ভাসমান স্কুলে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

উল্লেখ্য যে, পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) বিগত প্রায় ১৪ বছর যাবত নিকলি হাওরের বিভিন্ন ইউনিয়নে ভাসমান যানে সম্পূর্ণ ফ্রি’তে শিক্ষা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ছাতিরচরে তিনটি ভাসমান যানে মোট ১৬০ জন শিক্ষার্থী এ কার্যক্রমের আওতায় রয়েছে।

 

­­­১৫ আগস্ট ১৯৭৫ সালে, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com