মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বদলগাছীতে অস্ত্র ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে
বদলগাছীতে অস্ত্র ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর বদলগাছী থেকে পিস্তল, গুলি ও ফেনসিডিলসহ আব্দুল গাফফার (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর (খাঁ পাড়া) থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল গাফফার ওই গ্রামের জহির সোনারের ছেলে। বুধবার (১অক্টোবর) বেলা ১১টায় ডিবি পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া এ জন্য জানান।

পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মথুরাপুর (খাঁ পাড়া) গ্রামের অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেরে আব্দুল গাফফার বাড়ির টিনের চালার ওপর দিয়ে পাশের বাড়িতে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়।

পরে তল্লাসী চালিয়ে ম্যাগাজিনসহ একটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। একই সময় তার বাড়ি তল্লাশি করে ৫৩ বোতল ফেন্সিডিল এবং দুই লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আব্দুল গাফফার একজন কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ব্যবহার করে অস্ত্র ও মাদক ব্যবসা করত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মোট ১৪ টি মামলা আছে। যার মধ্যে ১২ টি চোরাচালান, একটি অস্ত্র এবং একটি মাদক আইনে মামলা আছে।

সংবাদ সম্মেলনে, অতিরিক্ত পুলিশ সুপার কেএম মামুন খান চিশতি ও গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাবিনা ইয়াসমিন, সদর থানার ওসি নজরুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার ওসি কেএম শামসুদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com