মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কুলিয়ারচরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ধামাচাপা দিতে টাকার ছড়াছড়ি

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ধামাচাপা দিতে টাকার ছড়াছড়ি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বাক প্রতিবন্ধী গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় বিভিন্ন মহলে টাকার ছড়াছড়ি ।
ঘটনাটি ঘটছে কুলিয়ারচর সালুয়া ইউনিয়নের মধ্যে সালুয়া এলাকায় এবং অভিযুক্ত কাকন (৩৫) মধ্য সালুয়া এলাকার মোঃ মোতালেব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ আগস্ট) ওই বাক প্রতিবন্ধী গৃহবধূ সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে রিকশায় করে বাপের বাড়ি যাচ্ছিলো। যাওয়ার পথে স্থানীয় কাকন নামের এক যুবক ওই বাক প্রতিবন্ধী গৃহবধূর পথরোধ করে। পরে থাকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বাক প্রতিবন্ধী ওই গৃহবধূ কোনো রকম আত্মরক্ষা করে বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে ইশারায় তার সাথে হওয়া ঘটনা খুলে বলে। পরে মা বাক প্রতিবন্ধীর মেয়ের স্বামীকে ঘটনা জানালে, ঘটনাটি এলাকায় জানাজানি হয়।
এরপর ঘটনা ধামাচাপা দিকে শুরু হয় বিভিন্ন মহলের সাথে টাকার রফাদফা। সর্বশেষ ঘটনা ধামাচাপা দিতে মঙ্গলবার (৩১ আগস্ট) ওই বাক প্রতিবন্ধীর স্বামীর বাড়িতে স্থানীয় কিছু লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে, বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। এর পরেই ঘটনাটি নিয়ে অনুসন্ধানে নামে স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
অনুসন্ধান চলাকালীন সময়ে এই সাংবাদিকদেরও কাকনের পক্ষ হয়ে একাধিকজন বিভিন্নভাবে টাকার বিনিময় নিউজ না করার অনুরোধ জানায়।
এই বিষয়ে বাক প্রতিবন্ধীর স্বামী বলেন,  আমি এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই। কিন্তু আমিতো গরিব, আমার কেউ নাই, থানায় অভিযোগ করলে উল্টো আমার উপর আরও বিপদ বাড়বে। এদের সাথে আমি কিছুতেই পেরে উঠবো না।
এই বিষয়ে সেই দিন কী ঘটেছিলো জানতে চাইলে, বাক প্রতিবন্ধী গৃহবধূ ইশারায় তার সাথে হওয়া ঘটনা বুঝানোর চেষ্টা করে। এসময় কামড়ে সে রক্ষা পায় বলে, ইশারায় বুঝানো চেষ্টা করে এবং বিচার দাবি করেন।
এই বিষয়ে সালুয়া ইউনিয়ন বিট অফিসার এস আই আকবর জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com