শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বাংলাদেশ স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়ন এর আলোচনা সভা অনুষ্ঠিত

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বাংলাদেশ স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়ন এর আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল ২০১৮ এবং সংশোধিত নীতিমালা ২০২১ অনুযায়ী বাস্তবায়ন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জুয়েলারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান এর সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় স্টেয়ারিং কমিটির আহ্বায়ক মো: ইদ্রিছ মিয়া।

 

বাংলাদেশ স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার রায়ের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: আবিদ মিয়া, স্থায়ী কমিটির সদস্য মো: মনিরুল ইসলাম, মো: শেখ ফরিদ, নরসিংদী জেলার সভাপতি শম্ভু রায়, কটিয়াদী থানা কমিটির সদস্য আজহারুল ইসলাম রানা, বাংলাদেশ স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আশুতোষ বসাক, মহিলা সম্পাদিকা হ্যাপী বেগম, সদস্য জুনায়েদ ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা নীতিমালার বাইরে ব্যবসা পরিচালনা না করার পরামর্শ দেন। ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে প্রত্যেক জুয়েলারীতে ১৮/২১/২২ ক্যারেট হলমার্ক সম্বলিত অলংকার ছাড়া বিক্রয় নিষিদ্ধ বিষয়টি সম্পর্কে উপস্থিত সবাইকে সচেতন করেন।

এসময় বক্তারা, অবৈধভাবে আমদানীকৃত নিম্নমানের স্বর্ণ ও রূপার অলংকার বাজারজাত ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ করনের সকল প্রক্রিয়া স্বচ্ছভাবে সুসম্পন্ন করার জন্য সকলকে আহ্বান জানায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com