পাবনা নগরবাড়ী মহাসড়কের কাশিনাথপুর ব্রীজের পশ্চিম পাশে নসিমন উল্টে একজন নিহত ও গুরুতর আহত হয়েছে আরও দুইজন। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক বিকাল চারটার দিকে পাবনার দিক থেকে একটি নসিমন ড্রাইভার ও দুইজন লোকসহ কাশিনাথপুরের দিকে যাবার পথে কাশিনাথপুর ব্রীজের পশ্চিম পাশে (অটো স্ট্যান্ড) পৌছালে হঠাৎ করেই নসিমনটি উল্টে যায়। ঘটনাস্থলেই মোঃ রিমন মোল্লা (১৪) নামের এক যুবক মারা যায়। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, নিহত রিমন মোল্লা আমিনপুর থানার জাতসাখিনী গ্রামের মোঃ হাসেম মোল্লার ছেলে। আহত রিদয় (১৬) ও সাজ্জাদ (১১) উভয়ের বাড়ী আমিনপুর থানায়। নিহত এবং আহত ব্যক্তিরা আমিনপুর থানার রুপপুরের মোল্লা ইট ভাটায় কাজ করতো। তারা ভাটার ইট ডেলিভাড়ী দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার সম্মুখিন হয়।
নিহতের লাশ উদ্ধার করেছে আমিনপুর থানা পুলিশ ।