শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিনটি রেস্টুরেন্ট ও একটি মসলা মিলকে জরিমানা

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিনটি রেস্টুরেন্ট ও একটি মসলা মিলকে জরিমানা

কিশোরগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন ভেজাল আলামত জব্দ করা হয়। এসময় গ্রাম বাংলা মসলা মিল, তাজ রেস্টুরেন্ট, পানসী রেস্টুরেন্ট এবং স্টার ওয়ান রেস্টুরেন্ট’সহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ ক্যাম্প (র‌্যাব-১৪, সিপিসি-২) এর একটি আভিযানিক দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান এর সহায়তায় সকাল থেকে দুপুর পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে।

 

এসময় ভেজাল মসলা উৎপাদনের দায়ে গ্রাম বাংলা মসলা মিলকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদান এবং ১ হাজার ৫শ ৮০ কেজি ভেজাল মসলা, ১শ কেজি ইন্ড্রাস্ট্রিয়াল কালার, ৮০কেজি কাঠের গুড়া ও ৪শ ৫০ কেজি পঁচা মরিচ জব্দ করে। পরবর্তীতে এগুলো ধ্বংস করা হয়।

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় মিলের মালিক দীর্ঘদিন যাবৎ ভেজাল মসলা উৎপাদন করে আসছিল। তারা আরও জানায়- বিভিন্ন ভেজাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ফ্রিজিং ও পরিবেশন এর দায়ে তাজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, পানসী রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা ও স্টার ওয়ান রেস্টুরেন্টকে ২০ হাজার  টাকা জরিমানা করা হয়।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com