নওগাঁয় বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ কর্ত্তৃক অনুদানের চেক বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।
নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ২৩ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ১৮টি সংস্থার প্রতিটিকে ২৪ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৩২ হাজার টাকা, ৫টি সংস্থার প্রতিটিকে ২১ হাজ্রা টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা এবং কোভিড-১৯ এর ক্ষতিগ্রস্থ ১৮০ ব্যক্তির প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরন করা হয়।