মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জেরে মা ছেলের আত্মহত্যা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জেরে মা ছেলের আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে নওগাঁর মহাদেবপুরে মা ও ছেলে  গ্যাসের বড়ি (কীটনাশক) সেবন করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বীরেন কুমার মন্ডলের স্ত্রী শেফালী রাণী মন্ডল (৪৮) ও তার ছেলে সুজন কুমার মন্ডল (২৭)। বীরেন কুমার মন্ডল একজন ধান-চাল ব্যবসায়ী।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বীরেন মন্ডল এর সাথে মা -ছেলে কলহ চলছিল। মা – ছেলের সন্দেহ বীরেন পরকিয়ার সাথে জড়িত। পরকীয়ার জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। প্রায় এক যুগ আগে ছেলে সুজন মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হলে তখন থেকে তার মা তাকে তুলে খাওয়াতেন। ধারনা করা হচ্ছে যে, তার মা নিজে গ্যাস বাড়ি সেবন করে তার ছেলেকেও সেবন করান।

বীরেন কুমার মন্ডল জানান, দুপুর আড়াইটার দিকে তার স্ত্রী তাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় যেতে বলেন। অন্যথায় তিনি বিষ পান করবেন বলে হুমকি দেন। আমি সে সময় ব্যক্তিগত কাজে মহাদেবপুরের বাহিরে ছিলাম । এর পর বাসায় ফিরে  দেখি দরজা জানালা বন্ধ করা। এর পর জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি আমার স্ত্রী ও ছেলেকে অসুস্থ্য অবস্থায়  পড়ে আছে। প্রতিবেশিদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তারা গ্যাসের বড়ি সেবন করেছে বলে জানতে পারি। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে ছেলে সুজন কুমার মারা যায়। আর স্ত্রীকে সদর হাসপাতালে নেয়া হলে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে রাখা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে আত্নহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com