বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে কাশ্মীরে ভারতের ৫ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে
সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে কাশ্মীরে ভারতের ৫ সৈন্য নিহত

ভারতের সেনাবাহিনী বলছে, সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে তাদের পাঁচ জন সৈন্য নিহত হয়েছে। খবর বিবিসির।

সোমবার একটি তল্লাশি অভিযানের সময় লড়াই শুরু হলে এই সৈন্যরা নিহত হয়। বলা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের পর এটিই ভারতীয় সেনাবাহিনীর ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণ। সম্প্রতি এ অঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হাতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হবার পর সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

ভারতশাসিত কাশ্মীরের সেনা কর্মকর্তারা বলছেন, পুঞ্চ জেলার একটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীরা লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পর সৈন্যরা ওই গ্রামটি ঘিরে ফেলে। সেনা মুখপাত্র লেঃ কর্ণেল দেবেন্দর আনন্দ জানান, ওই তল্লাশি অভিযানের সময় চারজন সেনা ও একজন অফিসার নিহত হয়েছেন। অভিযানটি এখনো চলছে বলে তিনি জানান।

সন্দেহভাজন জঙ্গিদের হাতে বেসামরিক লোক নিহত হবার বেশ কয়েকটি ঘটনার মধ্যে এই লড়াইয়ের খবর পাওয়া গেল। গত সপ্তাহে ছয় দিনের মধ্যে সাত জন বেসামরিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে।

কাশ্মীরের রাজনীতিবিদরা এসব হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৪০০-রও বেশি লোককে আটক করা হয়েছে।

ভারতের সংবিধানের যে ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরের স্বায়ত্বশাসন নিশ্চিত করা হয়েছিল – ২০১৯ সালে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার তা বাতিল করার পর থেকে কাশ্মীর অঞ্চলের তরুণরা আরো বেশি করে ভারতীয় শাসন-বিরোধী বিদ্রোহী তৎপরতার দিকে ঝুঁকে পড়ছে।

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসেও দু’দেশ একে অপরের ওপর বিমান হামলা চালায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com