পাকুন্দিয়ায় শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এ দিনটি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের ম্যুরালে সকাল ৭টা পুষ্পমাল্য অর্পণ এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সস্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহীঅফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে. এতে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি তানিয়া আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ মো: সারোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লুহ আল মামুন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবা উদ্দিন প্রমুক।