বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিল গেটস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসেরা প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) ফাঁকে এ সাক্ষাৎ হয়।

সোমবার (১ নভেম্বর) তথ্য অধিদপ্তর (পিআইডি) তাদের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে। ছবিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। তবে, প্রধানমন্ত্রী ও বিল গেটসের সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনে অংশ নেন।

সেখানে ভাষণে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে প্যারিস চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। জলবায়ু অভিবাসীদের লোকসান-ক্ষয়ক্ষতির সমাধান অবশ্যই করতে হবে। এক্ষেত্রে কমনওয়েলথ ও ক্লাইমেট ভালনারেবল ফোরামকে (সিভিএফ) একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

‘অ্যাকশন অ্যান্ড সলিডারিটি-ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক সভায় প্রধানমন্ত্রী জানান, অর্থ ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম কার্যকর হচ্ছে না।

এসময় তিনি উল্লেখ করেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সমর্থন ও সহায়তা প্রয়োজন।

এর আগে, রোববার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত এ সম্মেলন চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com