বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের সার্বিক ব্যবস্হাপনায় পাকুন্দিয়া ৫০ তম জাতীয় সমবায় দিবস উদ্যযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হইতে একটি র্যালী পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামসুনাহার, উপজেলা কৃষকলীগের সভাপতি- আ: আউয়াল, সাধারন সম্পাদক সেলিম মিয়া।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জন্মভূমি সমিতির সভাপতি- বিজয় সরকার, বন্ধন এমসি এস লি: সভাপতি- আরিফুল ইসলাম, এমসিএসের সভাপতি- খোকন, অগ্রগতি সমিতির সভাপতি, সজল মিয়া প্রমুক।