মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিরাপদে যৌনকর্ম করে উপার্জনে প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৭২ বার পড়া হয়েছে
নিরাপদে যৌনকর্ম করে উপার্জনে প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

পড়াশোনার বাইরে উপার্জনের রাস্তা খুঁজতে যৌনকর্মী হিসাবে কাজ করছেন ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই । কেউ আবার অনলাইনে সঙ্গী হচ্ছেন অপরিচিত পুরুষদের। এই গোটা প্রক্রিয়ায় কীভাবে নিরাপদ থাকতে হবে, তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কীভাবে এই গোটা প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়ে চেষ্টা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী মিশেল ডোনিলান অবশ্য বলেছেন, এভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে এই কোর্স আয়োজন করা যায় না। শিক্ষার্থীরা যৌনকর্মী হয়ে উঠলে, তা আটকানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। যৌনতা বিক্রি করার বিষয়টিকে স্বাভাবিক করে তোলার মানে হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেছেন, এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হওয়া ঝুঁকিপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন একটি বিষয় নিয়ে পরামর্শ দেয়ার জন্য কর্মশালা আয়োজন করা একেবারেই উচিত নয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই পেশার সঙ্গে যুক্ত, তারা হয় তো এই ধরনের উদ্যোগে সামিল হয়ে কিছুটা মানসিক জোর পাবেন। কারণ অন্য কোনো ক্ষেত্র থেকে তারা এই বিষয়ে মানসিক জোর পান না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com