রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় লেপ তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় লেপ তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

শীতের আমেজ শুরু হয়েছে বিকেল থেকে হাল্কা ঠান্ডা শুরু হয়, রাতে আর সকালে মৃদু শীত শীত ভাব বলে দিচ্ছে দরজায় করা নারছে শীতের আগমনী বার্তা। সেই সাথে সকালের মিষ্টি রোদে মাঠের সবুজ ঘাসের গায়ে লেগে থাকা শিঁশির বিন্দু কলকাকলী শীতের সকালের কথা মনে করিয়ে দিচ্ছে।

শীতের আগমনি বার্তার সাথে পাল্লা দিয়ে শীত নিবারনের উপকরণ লেপ, তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা। কারন প্রতিটি এলাকাতেই শীত জেঁকে বসার আগে শীত নিবারনের লেপ-তোশক তৈরির দোকানে ভির করছে এই অঞ্চলের মানুষ। শীতের কারনে অনেকেই শীত নিবারণের জন্য হাল্কা কাঁতা ও কম্বল ব্যবহার শুরু করেছেন। ব্যবসায়ীরা জানান, শীতের আগমনের সাথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া বিভিন্ন লেপ তোশক তৈরির কারিগর ও ব্যবসায়ীর মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তারা এখন ব্যস্ত সময় পার করছেন। পৌর শহরের পৌর সদর ও পৌরসভা ছাড়াও বিভিন্ন হাটবাজারে ছোট বড় দোকানী জাজিম, বালিশ, লেপ, তোশক তৈরি এবং বিক্রির কাজে শতাধিক কারিগর ও ব্যবসায়ি নিয়োজিত। ঝুমা বেডিং স্টোরের মালিক মোঃ সেলিম মিয়া জানান ৪/৫ হাত লেপের দাম পড়েছে মজুরি সহ ১৪ শত টাকা আর তোশক তৈরির দাম পড়েছে ১৬ শত টাকার মধ্যে। তবে করোনার কারনে এবার তুলার দাম বেশি। কালার তুলা ৬০ টাকা মিশালী-লা ৩০ টাকা, শিমুল ৪৫০ টাকা ও জুম ৪০০ টাকা, ওলেন তুলা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শীতের তীব্রতা বাড়লে লেপতোশক তৈরি ও বিক্রি আরও বারবে। এমনিটই প্রত্যাশা ব্যবসায়ীদের।

পাকুন্দিয়া ডাকবাংলার সামনে ঝুমাবেডিং স্টোর এর মালিক সেলিম মিয়া জানান সময় মত লেপ-তোশক ডেলিভারী দেওয়ার জন্য তারা ব্যস্ত। সারা বছরের মধ্যে শীত মৌসুমে তারা কাজের অর্ডার পায় বেশি। ফলে এই সময় তাদের কাজ বেশি করতে হয়। এক মৌসুমের আয় দিয়ে তাদের সারা বছর চলতে হয়। ঝুমা বেডিং স্টোরের মালিক সেলিম মিয়া বলেন লেপ-তোশক তৈরি করে আজ আমি সাবলম্বি। ছেলে-মেয়ের পড়ালেখার খরচ মিটিয়ে সংশারের হাল দরে আছি এই ব্যবসা থেকেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com