বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

সব দেশকে প্রস্তুত থাকতে বলল ডব্লিউএইচও

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে
সব দেশকে প্রস্তুত থাকতে বলল ডব্লিউএইচও

করোনা ভাইরাসের বিপজ্জনক নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ডব্লিউএইচও’র আঞ্চলিক ডিরেক্টর ড. তাকেশি কাসাই বলেন, বিভিন্ন দেশে করোনার ওমিক্রন ধরনে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।

আমরা যে খবর পাচ্ছি, প্রকৃত চিত্র তার থেকেও ব্যাপক। এই ধরন ভৌগলিকভাবে ইতোমধ্যেই অনেক বেশি ছড়িয়ে পড়েছে।

ওমিক্রন থেকে করোনার নতুন ঢেউ আসার সম্ভাবনার জন্য সব দেশকে তৈরি থাকতে বলেছেন ড. তাকেশি কাসাই। তিনি বলেন, করোনার ডেল্টা ধরন ঠেকাতে যেসব শিক্ষা আমরা পেয়েছি, নতুন এই ধরন মোকাবিলায় তা কাজে লাগাতে হবে।

শুক্রবার প্রকাশিত নতুন তালিকায় বলা হয়েছে, কমপক্ষে ৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এসব দেশে মোট ৩৭৫ জন করোনার এই ধরনে আক্রান্ত হয়েছেন। দুই দিন আগেও ওমিক্রনের সংক্রমণ তালিকায় ছিল ১২টি দেশের নাম।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ওমিক্রন ছড়িয়ে পড়া ৩০ দেশ হলো- ভারত (শনাক্ত ২), দক্ষিণ আফ্রিকা (১৮৩), বতসোয়ানা (১৯), নেদারল্যান্ডস (১৬), হংকং (৭), ইসরায়েল (২), বেলজিয়াম (২), যুক্তরাজ্য (৩২), জার্মানি (১০), অস্ট্রেলিয়া (৪), ইতালি (৮), চেকিয়া (১), ডেনমার্ক (৬), অস্ট্রিয়া (৪), কানাডা (৭), সুইডেন (৪), সুইজারল্যান্ড (৩), স্পেন (২), পর্তুগাল (১৩), জাপান (২), ফ্রান্স (১), ঘানা (৩৩), দক্ষিণ কোরিয়া (৩), নাইজেরিয়া (৩), ব্রাজিল (২), নরওয়ে (২), সৌদি আরব (১), আয়ারল্যান্ড (১), সংযুক্ত আরব আমিরাত (১) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (১)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com