মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

খাবারে দূর হবে মাইগ্রেন সমস্যা

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৫১ বার পড়া হয়েছে
খাবারে দূর হবে মাইগ্রেন সমস্যা

আজকাল কমবেশি সবাই-ই মাইগ্রেন সমস্যায় ভুগে থাকেন। এটি এমন এক ব্যথা, যার পুরোপুরি উপশমের পথ এখনও জানা নেই। কেবল যাদের এই সমস্যা আছে, তারাই বুঝতে পারবেন এর যন্ত্রণা সম্পর্কে। যখন এই ব্যাথা শুরু হয় তখন আর কোনো কাজই করা সম্ভব হয় না।

মাইগ্রেনের ক্ষেত্রে মাথার দুই পাশে তীব্র যন্ত্রণা হতে থাকে। এই সমস্যাটা পুরুষের তুলনায় নারীদের বেশি হতে দেখা যায়। তবে ঘরোয়া কিছু উপায় মেনে চললে এই ব্যাথা কমিয়ে আনা সম্ভব,পুরোপুরি না পারলেও। আর সেই নিয়মগুলো আপনি নিয়মিত মেনে চললে মাইগ্রেন ব্যাথা অনেকটাই কমে যাবে।

এমন কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খেলে মাইগ্রেন ব্যাথা থেকে আপনাকে কিছুটা দূরে রাখবে।

আজ চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

মাশরুম: মাশরুম সবজি হিসেবে বেশ জনপ্রিয়। সুস্বাদু এই সবজিতে আছে প্রচুর রিবোফ্লাবিন বা বি২। এই উপাদান আমাদের অন্ত্রের রোগ তো দূর করেই, সেইসঙ্গে কমায় মাথা ব্যথাও। অন্ত্রের সমস্যাও অনেক সময় মাথা ব্যথার কারণ হতে পারে। সেজন্য উচ্চ রিবোফ্লাবিন সমৃদ্ধ খাবার যেমন- মাশরুম, বাদাম ও ডিম শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। এসব খাবার মাথা ব্যথা দূর করতে অত্যন্ত্ কার্যকরী।

সবুজ শাক-সবজি: সবুজ শাক-সবজি এমনিতেই আমাদের শররের জন্য ভীষন দরকারি। কারণ এগুলো নানাভাবে আমাদের শরীরের উপকার করে থাকে। সেইসঙ্গে ঘাটতি মেটায় অনেক ধরনের পুষ্টি উপাদানের। সেসব কারণ তো রয়েছেই, পাশাপাশি মাইগ্রেন কমানোর জন্যও আপনাকে সুবজ শাক-সবজি খেতে হবে নিয়মিত। বিশেষ করে আপনি যদি নিয়মিত পালং শাক, ব্রকোলির মতো নানা সবুজ শাক-সবজি খান তবে ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি এর ঘাটতি থাকবে না। আর এই দুই উপাদান মাইগ্রেন কমাতে ভীষণ কার্যকরী।

ডার্ক চকোলেট: চকোলেট খেতে কে না পছন্দ করেন! শিশু থেকে বৃদ্ধ- সব বয়সীদের কাছেই এটি খুব প্রিয় একটি খাবার। এই চকোলেট কিন্তু আমাদের শরীরের জন্যও উপকারী। তবে তা হতে হবে ডার্ক চকোলেট। অন্তত সত্তর শতাংশ যেন ডার্ক চকোলেট হয়, সেদিকে খেয়াল রাখবেন। এতে আছে ম্যাগনেসিয়াম। এটি মাইগ্রেন কমাতে বেশ সাহায্য করে। সেইসঙ্গে কমায় মানসিক চাপও।

কলা: কলায় আছে প্রচুর ম্যাগনেসিয়াম। এই উপাদান মাইগ্রেনের সঙ্গে লড়াই করতে আপনাকে সাহায্য করবে। এটি দ্রুত মাথা ব্যথা কমাতে কাজ করে। হাইপোগ্লাইসেমিয়ার কারণে সৃষ্ট মাথা ব্যথা থেকেও সুরক্ষা দেবে কলা। এতে আছে ৭৪ শতাংশ পানি। তাই কলা খেলে শরীর আর্দ্র থাকে। অনেক সময় শরীরে সৃষ্ট পানি শূন্যতার কারণেও মাথা ব্যথা হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com