রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় মোটরসাইকেলসহ চোর আটক

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মোটরসাইকেলসহ চোর আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরিকৃত মোটরসাইকেলসহ রুবেল মিয়া (২৫) নামের একজনকে আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে পৌরসদরের বরাটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আল আমিনের পুত্র।

জানা যায়, উপজেলার পৌরসদরের হাপানিয়া গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা রজব আলীর পুত্র সজিব মিয়ার ব্যবহৃত মোটরসাইকেলটি শুক্রবার সন্ধ্যায় চুরি হয়। ডিভাইজের মাধ্যমে বরাটিয়া গ্রামে মোটরসাইকেলটির সন্ধান পেয়ে পুলিশের সহায়তায় রুবেল মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এছাড়াও গত শুক্রবার রাতে উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের খন্দকার আশরাফুজ্জানের ছেলে আসিফুজ্জামানের বসত ঘরের গ্রিল কেটে কিশোরগঞ্জ-হ-১১-৭১৬১ নম্বরের একটি হিরো গ্লামার্স ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রুবেল মিয়ার নামে থানায় ধর্ষণ, চুরিসহ একাধিক মামলা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com