সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসীকে জরিমানা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসীকে জরিমানা

পাকুন্দিয়া পৌরশহরে ওষুধের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসীকে জরিমানা করেচে ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও নিবন্ধনবিহীন ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে পাকুন্দিয়া পৌর বাজারে অভিযান চালিয়ে এসব ফার্মেসীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। ফার্মেসীগুলো হলো-সততা ফার্মেসী ও আলো মেডিক্যাল হল।

জানা যায়, দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া পৌরসদরের বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও নিবন্ধনবিহীন ওষুধ বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে আজ বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সততা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা ও আলো মেডিক্যাল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ ওষুধ প্রশাসনের পরিদর্শক তাহমিদ জামিল, পাকুন্দিয়া থানার এসআই শাহ কামালসহ একদল পুলিশ।

ওষুধ পরিদর্শক তাহমিদ জামিল বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com