বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মহামারিতে দ্বিগুণ হয়েছে শীর্ষ ১০ ধনীর আয়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
মহামারিতে দ্বিগুণ হয়েছে শীর্ষ ১০ ধনীর আয়

করোনা ভাইরাস মহামারি শুরুর পর ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত বিশ্বের শীর্ষ ১০ জন ধনীর সম্মিলিত সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে বিশ্বে ১৬ কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন।

দাতব্য সংস্থা অক্সফামের বরাত দিয়ে সোমবার (১৭ জানুয়ারি) এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  অক্সফামের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে দরিদ্র ব্যক্তিদের নিম্ন আয় প্রতিদিন অন্তত ২১ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী।

মার্কিন সাময়িকী ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, জেফ বেজোস, বার্নার্ড আর্নল্ট ও পরিবার, বিল গেটস, ল্যারি এলিসন, ল্যারি পেজ, সের্গেই ব্রিন, মার্ক জুকারবার্গ, স্টিভ বলমার ও ওয়ারেন বাফেট।

অক্সফাম জিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানি শ্রীস্কান্দারাজাহ বলেন, মহামারি চলাকালীন প্রায় প্রতিদিনই একজন করে নতুন বিলিয়নিয়ার তৈরি হয়েছেন। অন্যদিকে লকডাউন, নিম্নগামী আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের কারণে বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষেরই আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এর ফলে বিশ্বে আরও ১৬ কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com