বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে দুই শতাধীক অবৈধ মোবাইলসহ ৪ চোরাচালানকারি গ্রেফতার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে
ভৈরবে দুই শতাধীক অবৈধ মোবাইলসহ ৪ চোরাচালানকারি গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন কোম্পানির ২২৪টি অবৈধ মোবাইলসহ ৪ জন চোরাচালানকারী কে আটক করেছে । আটককৃতরা হলেন, মো. লিমন (২৪), মো. আলী (৪০), মো. সিয়াব (১৯) ও আশরাফুল জহির (২২)। আটককৃতরা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ জানুয়ারী) বেলা বারটার দিকে ভৈরব থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করেন।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) তারিকুল আলম জুয়েল জানান, ঢাকাগামী চারজন যাত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ২২৪ পিস চোরাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। এসময় তাদের ৪ জনকেই আটক করে পুলিশ। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোরাচালানকারী দলের সদস্য। চক্রটি দীর্ঘদিন যাবৎ শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে এসব মোবাইল দেশে আমদানী করে বিভিন্ন দোকানীদের নিকট পাইকারী বিক্রি করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের নিকট এসব কথা স্বীকার করেন। ২২৪ টি মোবাইল জব্দ করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com