বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

সীমান্তে উত্তেজনার মধ্যে বৈঠকে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
সীমান্তে উত্তেজনার মধ্যে বৈঠকে রাশিয়া-ইউক্রেন

সীমান্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই উত্তেজনার মধ্যেই প্রথমবার দেশ দুটির প্রতিনিধিরা আলোচনায় বসছেন।

স্থানীয় সময় বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় ফ্রান্সের রাজধানী প্যারিসে রাশিয়া ও ইউক্রেনের রাজনৈতিক উপদেষ্টাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর জানিয়েছে আল-জাজিরা। বৈঠকে অংশ নেবেন ফ্রান্স ও জার্মান প্রতিনিধিরাও।

২০১৯ সালের পর এবারই প্রথম এই ধরনের আলোচনায় বসছে দেশগুলো।  ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টির প্রেক্ষাপটে এই বৈঠককে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকটি এমন সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে। একই সঙ্গে ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বলছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন সীমান্তে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে রাশিয়া। এরপরই ধারণা করা হচ্ছে, রাশিয়া আক্রমণ করে প্রতিবেশী দেশ ইউক্রেন দখলে নেবে। এই আক্রমণের বিরুদ্ধে অবস্থান জোরালো করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com