মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু ১ হাজার কোটি টাকার বড় ঋণখেলাপীদের বিশেষ ছাড় মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু

অস্ট্রিয়ায় লকডাউন প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে
অস্ট্রিয়ায় লকডাউন প্রত্যাহার

চলমান করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য কড়া লকডাউন জারি করেছিল অস্ট্রিয়া। এবার সেই বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহ্যামার বলেন, বিশেষজ্ঞরা তার মন্ত্রিসভাকে জানিয়েছেন, দীর্ঘদিন লকডাউন রেখে বিশেষ লাভ হবে না। সে কারণেই যারা টিকা নেননি তাদের জন্য ঘোষিত লকডাউনও তুলে দেওয়া হয়েছে।

তবে টিকা না নেওয়া ব্যক্তিরা রেস্তোরাঁয় যেতে পারবেন না। নিত্যপণ্যের দোকান ছাড়া অন্য কোথাও প্রবেশ করতে পারবেন না। যদিও বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাদের।

এদিকে এই সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে, তখন দেশটিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ ভয়াবহ আকার ধারন না করলেও হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা এবং আইসিইউ ফাঁকা আছে। নতুন ঢেউয়ে মানুষ সংক্রমিত হলেও খুব বেশি অসুস্থ হচ্ছেন না। সে কারণেই লকডাউন পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর।

প্রসঙ্গত, সাম্প্রতিক ঢেউয়ে অস্ট্রিয়াই প্রথম কড়া লকডাউন ঘোষণা করেছিল। অস্ট্রিয়াই প্রথম কোনও দেশ, যারা করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক বলে আইন পাশ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com