রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সভাপতি নির্বাচিত ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
সভাপতি নির্বাচিত ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান

আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন (১৯১) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান (১৯৬)।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এই ফল জানা যায়। এরপর ভোর ৬টার দিকে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।

সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে মাসুম পারভেজ রুবেল ও ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ ভোট ও রিয়াজ আহমেদ ১৫৬ ভোট পেয়েছেন।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত। টান টান উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট চলাকালে চিত্রনায়িকা নিপুণ চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আনেন। যদিও অভিযোগটি অস্বীকার করেন এই অভিনেতা। এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।

শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com