আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স কো. লি.-এর বীমা গ্রাহক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের জেসমিন আক্তার এর মৃত্যুতে নমিনী তার স্বামী আব্দুল কাদিরকে ৫৮ হাজার টাকার মৃত্যু-দাবি চেক হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ফরিদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ লিঃ ভৈরব সেলস অফিস এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়। বীমা গ্রাহক জেসমিন আক্তার ৬০ হাজার টাকার বীমা করেছিলো। তার মৃত্যুতে বীমার অংক ও প্রাপ্য সুবিধা সহ মোট ৫৮ হাজার টাকার চেক দেওয়া হয়।
ফরিদপুর ইউনিয়ন পরিষদ থেকে চেক হস্তান্তর অনুষ্ঠানে ভৈরব ব্রাঞ্চ ইনচার্জ সেলিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম. আজিজউল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথিদের মাঝে সেলস ম্যানেজার আব্দুল মুমিন ভূঁইয়া, রামদি ইউনিয়ন পরিষদ সচিব মো: বিল্লাল মিয়া, ইউনিট ম্যানেজার আব্দুলাহ আল মামুন, ইউনিট ম্যানেজার নেভী আহম্মেদ কবিতা সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে মৃত জেসমিন আক্তারের পরিবার।