রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাকুন্দিয়া
সদরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনের নেতৃত্বে একটি গ্রুপ ফুল দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেণু অভিযোগ করেন, সোহরাব সাহেব পূর্ব পরিকল্পিতভাবে তার লোকজনকে নিয়ে দেশিয় অস্ত্রসস্ত্র এনে প্রতিপক্ষের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, আমরা হাজারো মানুষ নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছি। মারামারি করার জন্য নয়।

শহীদ মিনারে ফুল দিতে যাবার সময় প্রতিপক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান সততা নিশ্চিত করে বলেন, সরকারে বিধিনিষেধ অপেক্ষা করি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শহীদ মিনারে ফুল দিতে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com