রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় বাড়িঘর ভাংচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বাড়িঘর ভাংচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়িঘর ও নির্মাণাধীন স্থাপনা ভাংচুর-লুটপাট ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোসেন্দী মুন্সীবাড়ি এলাকার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবী করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী পরিবারের সদস্য মাহফুজা বেগম।

তিনি বলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরপাড়া (মুন্সিবাড়ি) গ্রামে আমার নিজ বাড়ি। সেখানে ২৬ শতাংশ জায়গার মধ্যে একটি পাকা ঘর নির্মাণ করছিল আমার ছেলে মাহফুজুল হুদা নোমান। গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে আমার আপন ভাতিজা আহমেদ আমিন হিমেলের নেতৃত্বে দেড়শতাধিক সন্ত্রাসী বাহিনী একটি ভেকু, হ্যামার, শাবল ও দেশীয় অস্ত্রাদি নিয়ে আমার নির্মাণাধীন স্থাপনাসহ একটি বসতঘর ও আসবাবপত্র ভাংচুর করে। এতে আমার প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও আহমেদ আমিন হিমেলের হুকুমে নোমানের হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ও তার একটি পা ভেঙে দেয়। এ সময় নোমানের সঙ্গে থাকা ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। নোমান বর্তমানে কিশোরগঞ্জ শহীদ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ঘটনার দিন রাতে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯/৩৪। কিন্তু এখন পর্যন্ত এজাহার ভুক্ত কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। মামলা করায় আসামীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছি। এমতাবস্থায় আমি আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাহায্য কামনা করছি।

এ সময় পরিবারের অন্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, জসিমুল হুদা মিন্টু, মুহিব্বুল হুদা রঞ্জু, ডা. নাছিমাতুল জান্নাত মিতুল, আমিনুল হক মিল্কি ও মো. সালেক আহমেদ প্রমুখ। এ ব্যাপারে জানতে অভিযুক্ত আহমেদ আমিন হিমেলের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com