রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী। এরই সাথে দুই যুগে প্রবেশ বাংলাদেশ প্রতিদিনের।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক বিশিষ্ট লেখক মু. আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা লেখক অধ্যাপক আবুল কাশেম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এ. কে নাসিম খান, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সিনিয়র সাংবাদিক এডভোকেট শেখ মাসুদ ইকবাল, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবিব রেজা, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সিনিয়র সাংবাদিক শফিক আদনান, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ প্রতিদিনের অগ্রযাত্রায় শুভ কামনা করে বলেন, গণ মানুষের চাহিদা মেটাতে পত্রিকাটি যে বলিষ্ঠ ভূমিকা রাখছে, আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। সভায় সদ্য প্রয়াত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান পোস্টের সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com