হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ)সকাল ৯টায় প্রধান শিক্ষকের উপস্থিতিতে ছাত্র ছাত্রীরা মিলে শহিদ মিনারে গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।
সড়জমিনে দেখা যায়,ঘড়ির কাটায় ঠিক সকাল ৮টা। স্কুলের বারান্ধায় উৎসব মুখর পরিবেশে ছাত্র ছাত্রীদের ছুটাছুটি করতে দেখা যায়। হঠাৎ করে চোখে ভাষে তাদের হাতে বিভিন্ন ধরনের ফুল। তবে সেই ফুলগুলো হলো রাস্তার পাশে থাকা ঐলৌকিক ভাবে জন্ম নেওয়া বিভিন্ন গাছের ফুল।
স্কুল ছাত্র ছাত্রীদের সাথে আলাপকালে তারা জানায়, আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’। যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। ক্ষণজন্মা এই পুরুষের বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাই আমরা সবাই মিলে স্কুলে আসি ৮টায়। আমাদের প্রধান শিক্ষক ও অন্যান্য স্যাররা মিলে আমাদের স্কুলে শহিদ মিনারে গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। এটা করে আমরা খুবই আনন্দিত।
স্কুল প্রধান শিক্ষকের সাথে আলাপকালে তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রাম আছে। আমরা প্রথমেই ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুলের শহিদ মিনারে গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। এরপর বিভিন্ন ধরনের অনুষ্টান রয়েছে।