বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালিত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও সর্বস্থরের জনসাধারণ। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৭ মার্চ সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন সহ অন্যন্যরা।

এছাড়াও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন, পৌর আওয়ামীলীগ, জেলা কৃষকলীগ, আনসার ও ভিডিপি, সিভিল সার্জন অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মহিলা সংস্থা, আলহাজ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শিশু-কিশোরদের প্রতিযোগীতা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, গাছের চারা বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির গ্রহন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com