বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরা হলো না জাহিদুলের

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরা হলো না জাহিদুলের
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার করমপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলামের (২৪) পাসপোর্ট নিয়ে আর বাড়ি ফেরা হলো না। মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের গোবিন্দবার্টী এলাকায় মৌলভীবাজার-বড়লেখা সড়কে বুধবার (৩০ মার্চ) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে।
রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের গোবিন্দবার্টী এলাকায় মৌলভীবাজার-বড়লেখা সড়কে বুধবার (৩০ মার্চ) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. জাহিদুল ইসলাম নিজের পাসপোর্ট নিতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজারের আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান। পাসপোর্ট নিয়ে ফেরার পথে দুপুর ১২ টার দিকে রাজনগর উপজেলার গোবিন্দবার্টী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তার মোটর সাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে রাজনগর থানার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় পুলিশ রাজনগর উপজেলার রাজনগর গ্রামের আয়াছ মিয়ার ছেলে সিএনজি অটোরিক্সা চালক সুমন মিয়া (৩৪) কে আটক করেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com