শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে
দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান

পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতম তারাবি পড়তে আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ বুধবার ইফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি না পড়লে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি থাকে এবং তারা তারাবির সওয়াব থেকেও বঞ্চিত হন। তাই বিভিন্ন মসজিদে খতম তারাবি পড়লেও যেন মুসল্লিদের কোরআন খতম শেষ করতে কোনো সমস্যা না হয় তাই সব মসজিদে এক নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের শীর্ষ আলেম ও ইমামদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পদ্ধতি ঠিক করা হয়েছে। বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের পক্ষে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে তাদের মধ্যে মানসিক অতৃপ্তি ও অতুষ্টি অনুভূত হয়।

এতে বলা হয়, কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও বঞ্চিত হন তারা। এ পরিস্থিতি নিরসনে রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবেকদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব বলে জানায় ইসলামিক ফাউন্ডেশন। এমতাবস্থায় দেশের সব মসজিদে খতম তারাবি নামাজে প্রথম ছয় দিনে দেড় পারা করে এবং পরের ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবেকদরে কোরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ জানানো হচ্ছে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com