বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নওগাঁয় সাহিত্য পরিষদের উদ্যোগে শিশু উৎসব অনুষ্ঠিত! গল্পের বই বিতরণ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
নওগাঁয় সাহিত্য পরিষদের উদ্যোগে শিশু উৎসব অনুষ্ঠিত! গল্পের বই বিতরণ

পাঁচ হতে সাত বছর বয়সী দুই শতাধীক কোমলমতি শিশু। পত্যেকের হাতে রঙিন ছবি সম্মিলিত নানান ধরনের কবিতা,ছড়া ও গল্পের বই। সকলের মুখে উচ্চসিত হাসি। বৃস্পতিবার এমন দৃশ দেখা যায় নওগাঁ সদর উপজেলার চকগরীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে স্বরণীয় করতে নওগাঁ সাহিত্য পরিষদ এর আয়োজনে দুই দিনব্যাপী শিশু উৎসের দ্বিতীয় দিনের দৃশ্য এটি। দুই দিনব্যাপী শিশু উৎসবের প্রথম দিন ৩০ মার্চ বুধবার শিশুদের মাঝে চকলেট ও খেলনা বিতরনের মাধ্যমে উৎসবের উদ্ধোধন করেন সংগঠনের সভাপতি হাবিব রতন। পরে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও ছড়া পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন বৃস্পতিবার প্রতিযোগিতায় অংশ গহ্রনকারী ছয় জন শিশুকে ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করা হয়। এছাড়াও ওই বিদ্যলয়ের দুই শতাধীক শিশুদের মাঝে কবিতা, ছড়া ও গল্পের বই বিতরণ করা হয়।

নওগাঁ সাহিত্য পরিষদ এর সহ-সভাপতি কবি,শিল্প ও সাহিত্যের কাগজ “পালকি” সম্পাদক অরিন্দম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গল্পকার সহস্র সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ,নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার জাহান, সংগঠনের সহ- সভাপতি অনিন্দ্য তুহিন, সাধারন সম্পাদক আশরাফুল নয়ন প্রমূখ।

বই ও ক্রেস্ট প্রদান শেষে পুরস্কার প্রাপ্ত শিশু শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও ছড়া পাঠ করেন এবং জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী জেনিফা রহমান পড়শী নৃত্য পরিবেশন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com