বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কমলগঞ্জে বৃষ্টিতে প্রাণ ফিরিছে বোরো খেতে

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
কমলগঞ্জে বৃষ্টিতে প্রাণ ফিরিছে বোরো খেতে

মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী বৃষ্টিপাতের কারণে  প্রায় ১ হাজার ৫০০ হেক্টর বোরোধানের জমিতে নতুন করে প্রাণ ফিরিছে। চলতি সপ্তাহে প্রচ- খরা ও পানির অভাবে এসব জমির ধান মরে যাওয়ার উপক্রম হয়ে পেরেছিল। হঠাৎ বৃষ্টির ফলে বোরো চাষিদের মাঝে স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে।

বোরো চাষিদের কাছ জানা যায়, এই সপ্তাহে বৃষ্টি না হলে আমাদের ফসল একবারে নষ্ট হয়ে যেতো। যে পরিমাণ বৃষ্টি হয়েছে আপাতত সপ্তাহ খানেক ফসল মরার আর চিন্তা নেই। তবে অতি ভারী বৃষ্টি হলে যেসব গাছে ধানের শীষ বের হয়েছে এসব ধান নষ্ট হয়ে যাবে। দশ পনেরো দিনের মধ্যে সকল গাছে শীষ চলে আসবে বলে তাঁরা জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ৪ হাজার ৫১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও বেশ কিছু এলাকায় তীব্র খরার কারণে পানির সংকট চিল। বৃষ্টি না হলে এসব এলাকার ধান গাছ পানির অভাবে মরে যেতো। যে পরিমাণ বৃষ্টি হয়েছে এর ফলে আপাতত ধান মরা থেকে রক্ষা পাবে। আরও দুই একদিন বৃষ্টি হলে বোরোধানের পানির সংকট অনেকটা দূর হবে।
সরেজমিনে উপজেলা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানি জমিতে আটকানোর জন্য খেতের চারিদিকের ফাকা রাস্তা বন্ধ করছেন অনেক কৃষক। আবার যাদের ধানে শীষ বের হয়েছে তাঁরা কিছুটা দুঃশ্চিন্তায় পড়েছেন যদি শিলা বৃষ্টি হয় তাহলে ধানের শীষ নষ্ট হয়ে যাবে। তবে সবকিছুর পরে বৃষ্টির পানি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন কৃষকেরা।

পতনঊষার ইউনিয়নের কৃষক বকুল আহমদ ও কাওছার মিয়া বলেন, আমি ৭ একর জমিতে এবার বোরো ধান চাষ করেছি। এর মাঝে কিছু জায়গায় ধানের শীষ বের হয়ে অতিরিক্ত খরায় কিছুটা নষ্ট হয়েছে। আজ বৃষ্টি হওয়ার কারণে ধানের অনেক উপকার হয়েছে। তারা আরো বলেন, পানির অভাবে আমার কিছু জমির ধান নষ্ট হয়ে গেছে। বাকি যে টুকু জায়গা আছে বৃষ্টি না হলে এগুলোও নষ্ট হয়ে যেতো। বৃষ্টি হওয়ার কারণে ধানের অনেক উপকার হয়েছে, আরও কিছু বৃষ্টি হলে ধানের জন্য ভালো হবে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, হঠাৎ বৃষ্টিতে বোরো ধানের মহা উপকার হয়েছে। যেসব জমিতে খরার কারণে জমি ফাটল দেখা দিয়েছে এসব জমির ধান বৃষ্টির কারণে বেঁচে থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com